বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ৯ থেকে ২০ গ্রেডের ৭ ক্যাটাগরির শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১৩০টি। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬।
পদের বিবরণ
১. সায়েন্টিফিক অফিসার
পদসংখ্যা: ৩০টি। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণি/বিভাগসহ এমএসসি ডিগ্রি। সব ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবশ্যক। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
২. ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১৭টি। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী পরীক্ষাগুলোয় প্রথম বিভাগ/শ্রেণিসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
৩. মেডিক্যাল অফিসার
পদসংখ্যা: ২৬টি। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
৪. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৯টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৫. কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ৩২টি। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের ট্রেড সার্টিফিকেট। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।
৬. জেনারেল অ্যাটেনডেন্ট-২
পদসংখ্যা: ৮টি। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
৭. স্যানিটারি অ্যাটেনডেন্ট-২
পদসংখ্যা: ৮টি। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা
৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর হবে। তবে ৪ ও ৫ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১ থেকে ৩ নং পদের জন্য আবেদন ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ ২২৩ টাকা; ৪ নং পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ ১১২ টাকা; ৫-৭ নং পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৭ মে ২০২৬, সকাল ১০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ মে ২০২৬, বিকেল ৫টা। বিস্তারিত দেখুন এই ঠিকানায়।



