জনপ্রশাসনে শূন্য পদ পূরণে তিন মেয়াদি কর্মপরিকল্পনা
জনপ্রশাসনে শূন্য পদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

জনপ্রশাসনে শূন্য পদ পূরণে তিন মেয়াদি কর্মপরিকল্পনা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, জনগণের ভোগান্তি কমানো ও নাগরিক সেবা নিশ্চিত করতে সারা দেশের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

বৃহস্পতিবার সংসদে কুড়িগ্রাম–১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনায় উল্লেখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগসংক্রান্ত সবশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। শূন্য পদের সঠিক তথ্য সংগ্রহ ও নিয়োগের অধিযাচন (রিকুইজিশন) দ্রুত পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোয় ইতিমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিমন্ত্রী আরও বলেন, দ্রুততম সময়ে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগের প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

উল্লেখ্য, সম্প্রতি ৪৪তম বিসিএস নন–ক্যাডার পরীক্ষায় জ্যেষ্ঠতা হারানোর শঙ্কায় ৩ হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী রয়েছেন। এছাড়া মেঘনা ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে ও ব্র্যাকে স্নাতক পর্যায়ে ইন্টার্নশিপের সুযোগ সহ বিভিন্ন চাকরির খবর প্রকাশিত হচ্ছে। সরকারি চাকরি ও মানবসম্পদ উন্নয়নে নানা উদ্যোগ অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ