অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচন, তপশিল নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে: ইসি
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, তপশিল নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত আলোচনা চলছে। অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। অক্টোবরে নির্বাচন হলে তার ৪৫ দিন আগে তপশিল ঘোষণা করতে হবে, যার প্রস্তুতি ইসির রয়েছে।

সরকারের সঙ্গে সমন্বয় জরুরি

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ফল উৎসবে তিনি এসব কথা বলেন। মাছউদ বলেন, স্থানীয় সরকারের সীমানা নির্ধারণ ও সীমানা সংক্রান্ত জটিলতা সমাধানের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করতে হবে। বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দিয়ে দ্রুত সীমানা জটিলতা নিরসনের অনুরোধ জানানো হবে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠান শূন্য

আব্দুর রহমানেল মাছউদ মন্তব্য করেন, স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠান—সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ—খালি পড়ে আছে। তিনি বলেন, একটি নির্বাচন আরেকটি নির্বাচনের সঙ্গে জড়িত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রস্তুতি গ্রহণ শুরু

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রাক-প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও মন্ত্রীপরিষদের সদস্যরা সংসদে এ নিয়ে কথা বলেছেন। নির্বাচন কমিশনও নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি শুরু করেছে।

আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকরাম উদ-দৌলার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ