আশুলিয়ায় বন্ধুকে ডেকে এনে কুপিয়ে হত্যা, ঘাতক পলাতক
আশুলিয়ায় বন্ধুকে ডেকে এনে কুপিয়ে হত্যা

আশুলিয়ায় বন্ধুকে ডেকে এনে কুপিয়ে হত্যা

ঢাকার আশুলিয়ায় পারভেজ হোসেন (২৬) নামের এক যুবককে তারই বন্ধু শাহাদাৎ হোসেন (২৫) বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পরপরই ঘাতক পালিয়ে যায়। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)।

ঘটনার বিবরণ

রোববার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ হোসেন শেরপুরের নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। অপরদিকে ঘাতক শাহাদাৎ গাইবান্ধা সদর থানার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সবাই আশুলিয়ার কোনাপাড়া এলাকার জয়নালের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

মামলা ও তদন্ত

নিহতের পিতা আজহার আলী বাদী হয়ে ঘাতক শাহাদাৎ হোসেন ও তার বাবা, মা ও ভাইকে আসামি করে মামলা দায়ের করেন। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতকের মা, বাবা এবং ভাইয়ের নাম এজাহারে থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হত্যার কারণ অজানা

ওসি তরিকুল ইসলাম আরও জানান, কী কারণে পারভেজকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার মোটিভ খুঁজে বের করতে তদন্ত চলছে। পলাতক ঘাতক শাহাদাৎকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ