নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে ঢাকা পুলিশের সর্বোচ্চ সতর্কতা
নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ সতর্ক

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রমকে নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশের বিশেষ নির্দেশনা

শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপির অপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার রাতে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে। বার্তায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পাশাপাশি ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য কর্মসূচি

ডিএমপি সূত্রে জানা যায়, ১৭ মে পলাতক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হতে পারে। তাই অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিহতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এক যুবক গ্রেপ্তার

সূত্র আরও জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের বক্তব্য

ঢাকাজুড়ে পুলিশের সতর্কতা নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, 'কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি নেই এটি দেখার বিষয় না এবং কোনো ধরনের হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ সব অপরাধীকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। যেকোনো অপরাধীর অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই বিভিন্ন কার্যক্রম চলছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ