কিশোর গ্যাং নেতা হত্যায় আরও দুই আসামি গ্রেপ্তার, র্যাবের অভিযান অব্যাহত
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা ইমন হোসেন হত্যা মামলায় র্যাব আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে। মো. রানা ও রাসেল নামের আসামিদের কাছ থেকে মুঠোফোন জব্দ করা হয়েছে। এ পর্যন্ত মামলায় ছয়জন গ্রেপ্তার হয়েছেন।


