পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ: কাইয়ূম
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। সারা বিশ্বে মুসলিমরা শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় বিধিবিধান পালন করে আসছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা নিজের পিতৃভূমিতে থেকেও আজ নিরাপদ নয়। এ কথা এখন দিনের আলোর মতো পরিষ্কার যে, পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ।

মাসিক সভায় বক্তব্য

শুক্রবার (১৫ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় তিনি এসব কথা বলেন। নগর সভাপতি বলেন, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই নাগরিকত্ব বাতিলসহ মুসলিম বিধ্বংসী খেলায় মেতে উঠেছে। তার নেতাকর্মীরা ভারতের বিভিন্ন প্রান্তে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। মনে হয়, তাদের একমাত্র এজেন্ডা মুসলমান ধ্বংস করা। পশ্চিমবঙ্গের মসজিদগুলোতে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। মসজিদের মতো পবিত্র স্থানকে রণাঙ্গনে রূপ দিয়েছে মুসলিম বিদ্বেষী বিজেপি।

আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

তিনি আরও বলেন, মানবতা বিধ্বংসী বিজেপির এসব কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘের কার্যকরী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মুসলিম বিশ্বের নেতাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নরেন্দ্র মোদির শাস্তি দাবি করতে হবে। ওআইসির সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করার বাস্তবিক উদ্যোগ নিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় উপস্থিত নেতৃবৃন্দ

সভায় আরও উপস্থিত ছিলেন– নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, দফতর সম্পাদক ফজলুল হক মৃধা, গোলামুর রহমান আজম, মাওলানা কামাল হোসেন, মুফতি আবদুল আহাদ, আবদুর রহমান, আল-আমীন আল ইহসান, শেখ আবু তাহের, প্রকৌশলী গোলাম মোস্তফা প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ