সীমান্ত সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই: জাতিসংঘ
সীমান্ত সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সীমান্তে পুশ ইন (লোকজনকে ঠেলে পাঠানো) সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা ভারত ও বাংলাদেশ উভয়ের দায়িত্ব। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন

সাংবাদিক বলেন, বাংলাদেশ ও ভারত সীমান্তে কয়েক শ শিশু ও নারীর জীবন ঝুঁকিতে রয়েছে। শিশুরা ক্ষুধার তাড়নায় কাঁদছে, নারীরা খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন। জাতিসংঘ মহাসচিব এই বিষয়টিকে কীভাবে দেখছেন?

জবাবে ডুজারিক বলেন, 'আমি মনে করি, আলোচনার মাধ্যমে এবং মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এই সমস্যার সমাধান করা উভয় দেশেরই দায়িত্ব।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ

সাংবাদিক আরও প্রশ্ন করেন, সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্বে ছিলেন। কয়েক মাস পর তিনি সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবও অতীতে শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। তাহলে কি এখন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আশাবাদী হওয়া যায়?

ডুজারিক বলেন, 'সাধারণ পরিষদের সভাপতির কাজ হলো সাধারণ পরিষদের কার্য পরিচালনা করা। মহাসচিব এবং সাধারণ পরিষদের সভাপতির মধ্যকার যোগাযোগে সাধারণ পরিষদের বিষয়গুলো গুরুত্ব পাবে। রোহিঙ্গা সংকটের কাজ আলাদাভাবে অব্যাহত থাকবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ