যে কোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
যে কোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেবে ইরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি বলেছেন, ইরানের জনগণ বা সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তভাবে দেওয়া হবে। বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যকে ‘হাস্যকর’ আখ্যা

এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রসঙ্গ টেনে বলেন, ‘মৃত্যু অবধারিত’। তিনি আরও দাবি করেন, ইরান আলোচনার মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছে এবং ইসরাইল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না। তবে কোনো চুক্তির মাধ্যমে যদি সেই লক্ষ্য অর্জন করা যায়, তাহলে সেটিই ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরাগচির প্রতিক্রিয়া

কাটজের এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় আরাগচি এক্স পোস্টে বলেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা সেই নির্দেশ না মানে, তাহলে ইরান তাদের উপযুক্ত জবাব দেবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তিশালী

আরাগচি জোর দিয়ে বলেন, ‘আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালী হবে।’ তিনি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে এ হুঁশিয়ারি দেন।

তথ্যসূত্র: মেহের

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ