ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি: জাতিসংঘে তেহরানের তীব্র প্রতিবাদ
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি: তেহরানের প্রতিবাদ

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে হত্যার ইসরায়েলি হুমকির বিরুদ্ধে জাতিসংঘে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি মহাসচিব, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই হুমকিকে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ' আখ্যা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি হুমকির প্রতিবাদ

ইরাভানি তার চিঠিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের দেওয়া হুমকিকে ইরানি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি 'পরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক নীতি' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই হুমকি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অবৈধ আগ্রাসনের ধারাবাহিকতা, যা যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, সমন্বয় ও সমর্থনে পরিচালিত হয়েছে।

ইরানের দাবি ও সতর্কবার্তা

ইরাভানি ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে কোনও শাস্তি বা জবাবদিহিতা ছাড়াই পার পেয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, যেকোনও ধরনের শত্রুতামূলক আচরণের বিরুদ্ধে তেহরান উপযুক্ত জবাব দেবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতিসংঘের ব্যর্থতার সমালোচনা

ইরাভানি আরও বলেন, দুর্ভাগ্যবশত, জাতিসংঘের সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদ নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ইসরায়েল কোনও শাস্তি না পাওয়ার সংস্কৃতি পেয়ে বসেছে। এটি ইসরায়েলি শাসকগোষ্ঠীকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণের বিষয়ে আরও বেশি দুঃসাহসী করে তুলেছে, যা একটি অত্যন্ত বিপজ্জনক নজির সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ