প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে পরবর্তী প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়। একপর্যায়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের হাইকমিশনারকে জানানো হয়, ভারতের ইমিগ্রেশন বিভাগের নথিতে জাহেদ উর রহমানকে বারড বা ওয়াচলিস্টে দেখানো হচ্ছে।
অবমাননাকর পরিস্থিতি
এমন অবমাননাকর পরিস্থিতির পর ঢাকায় সর্বোচ্চ রাজনৈতিক মহলে যোগাযোগ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ঢাকার সঙ্গে যোগাযোগ করে উপদেষ্টা দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
প্রতিক্রিয়া
এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এ ঘটনাকে দুই দেশের সম্পর্কের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন।



