গাজাগামী ফ্লোটিলা থেকে আটক দুই অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরাইল
গাজাগামী ফ্লোটিলা থেকে আটক দুই অধিকারকর্মী মুক্তি

গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক দুই অধিকারকর্মীকে মুক্তি দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দখলদার ইসরাইল। মুক্তিপ্রাপ্তরা হলেন— ব্রাজিলের নাগরিক থিয়াগো দে আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ কর্মী সাইফ আবুকেশেক। খবর আনাদোলু এজেন্সির।

দীর্ঘ সময় আটকে রাখার পর রোববার (১০ মে) তাদের মুক্তি দেওয়া হয়। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। এর আগে, ইসরাইলি আদালত দুই দফায় তাদের আটকাদেশের মেয়াদ বাড়িয়েছিল।

হামলার ঘটনা

গত ৩০ এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের কাছে গাজামুখী এই বহরে হামলা চালানো হয়। তখন বহরটি গন্তব্য গাজার প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। মানবিক সহায়তাবাহী এই বহরের প্রথম জাহাজগুলো ১২ এপ্রিল স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে মূল বহরটি ২৬ এপ্রিল ইতালির সিসিলি দ্বীপ থেকে রওনা হয়। তাদের লক্ষ্য ছিল গাজার ওপর ইসরাইলের দীর্ঘদিনের অবরোধ ভাঙা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গাজার অবরোধ ও সংঘাত

২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। এতে উপত্যকাটির প্রায় ২৪ লাখ বাসিন্দা চরম খাদ্যসংকট ও দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনী ব্যাপক আগ্রাসন চলছে। এতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছেন। অবরুদ্ধ উপত্যকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞও সৃষ্টি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ