পশ্চিমবঙ্গে নির্বাচন–পরবর্তী সহিংসতায় ৪০০ গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে নির্বাচন–পরবর্তী সহিংসতায় গ্রেপ্তার ৪০০

পশ্চিমবঙ্গে নির্বাচন–পরবর্তী সহিংসতায় ৪০০ গ্রেপ্তার

পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত বুধবার জানান, রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচন–পরবর্তী সহিংস ঘটনা ঘটছে। সর্বশেষ ৪৮ ঘণ্টায় বিভিন্ন জায়গা থেকে চার শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন। আটক করা হয়েছে আরও প্রায় ১ হাজার ১০০ জনকে।

তৃণমূল কংগ্রেসের পতন এবং রাজ্য শাসনে প্রথমবারের মতো বিজেপির উত্থান—সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল এখন পুরো ভারতে আলোচনার কেন্দ্রে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে পালাবদলের কড়া প্রভাব দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে রাজ্যজুড়েই।

এদিকে, নির্বাচন–পরবর্তী সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। গ্রেপ্তার ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিদ্ধনাথ গুপ্ত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ