তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না: মানসুরা আলম
তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না: মানসুরা

সংসদ সদস্য মানসুরা আলম বলেছেন, তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুক পোস্টে তিনি জুলাই মাসের তালাভাঙা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন।

জুলাইয়ের তালাভাঙা

মানসুরা আলম লিখেছেন, 'জুলাই একবারই এসেছিলো। মেয়েদের হলের তালা ভেঙে আসা বাঁধভাঙা জোয়ারকে সাপোর্ট দিয়েছিলো সারাদেশের মানুষ। কারণ সেটি ছিলো দীর্ঘদিনের এক নিষ্পেষণের বিরুদ্ধে দাঁড়ানো।' তবে তিনি মনে করেন, পরবর্তী সময়ে একই ধরনের ঘটনা সেই প্রেক্ষাপট বহন করেনি।

রাজনৈতিক স্বার্থে ব্যবহার

মানসুরার মতে, পরে যতবার হলের তালা ভেঙে বের হওয়ার ঘটনা ঘটেছে, তার বেশিরভাগই নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে। তিনি আরও বলেন, 'তালা ভেঙে বের হইলেই বিপ্লবী হওয়া যায় না, তা এই মেয়েদের কেউ বুঝান। দুইদিন পরেই উপলব্ধি করবে যে তাদের ব্যবহার করা হয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেও করে সে উপলব্ধি এখন।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নারীদের রাজনৈতিক অংশগ্রহণ

নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়েও মন্তব্য করেন এই এমপি। রাজনীতিতে মেয়েদের কেন অংশগ্রহণ নেই, কেন উল্লেখযোগ্য সংখ্যক নারী নমিনেশন পান না, সেই মাইন্ডসেট জানতে এই তালাভাঙা পার্টিকে দেখতে হবে বলে মন্তব্য মানসুরার।

মানসুরা বলেন, 'তারা কী চায় নিজেও জানে না, কিন্তু আরেকজন কেন এম্পাওয়ার্ড হবে, সেটা আটকাতে হবে। আর বরাবরের মতোই যে গোষ্ঠীটা মেয়েদের রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত করতে চায়, সেসব সংস্থারও টার্গেট হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ