জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও কৃষি, বন ও মৎস্যমন্ত্রী সুজুকি নোরিকাজু বুধবার প্রধান উপদেষ্টা তারিক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব
জাপানি মন্ত্রী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ অধিবেশনে উপস্থিতি
পরে সুজুকি নোরিকাজু সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে ও তার প্রতিনিধি দলকে উষ্ণ স্বাগত জানান।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে জাপানি মন্ত্রীর আগমনের ঘোষণা দেন। তিনি বলেন, 'আমরা সংসদকে জানাতে পেরে আনন্দিত যে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও কৃষি, বন ও মৎস্যমন্ত্রী সুজুকি নোরিকাজু সংসদে এসেছেন।'
চিফ হুইপ আরও বলেন, জাপানি কৃষিমন্ত্রী ও তার প্রতিনিধি দল সংসদ সফর করছেন। ১৯৭১ সাল থেকে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।



