ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৪৯ নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (৩ মে)। শনিবার (২ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শপথের সময় ও স্থান
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে নবনির্বাচিত ওই নারী সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।
নির্বাচন প্রক্রিয়া
এর আগে, গত ২৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর দিন সন্ধ্যায় নির্বাচিতদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়।
দলীয় বণ্টন
গেজেট অনুযায়ী, সংরক্ষিত এই ৪৯টি আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্য রয়েছেন।



