১০ মে শুরু পুলিশ সপ্তাহ, ১০৭ জন পাচ্ছেন পদক
১০ মে শুরু পুলিশ সপ্তাহ, ১০৭ জন পাচ্ছেন পদক

আগামী ১০ মে থেকে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। এবারের পদকের জন্য মোট ১০৭ জন সদস্যকে মনোনীত করা হয়েছে।

পদকপ্রাপ্তদের তালিকা

পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) দায়িত্ব পালন করা একাধিক সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তাও পদক পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের পদক পরিয়ে দেওয়ার কথা রয়েছে।

মনোনীতদের নির্দেশনা

পুলিশ সপ্তাহ শুরুর আগে আগামী ২ মে পদকের জন্য মনোনীতদের রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাঠ পর্যায়ে কাজ করা জুনিয়র কর্মকর্তাদের পদক কম দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশি পদক নিচ্ছেন বলে অভিযোগ পুরনো। এবারও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বেশি সংখ্যক সদস্য পদকের জন্য মনোনীত হয়েছেন, যা নিয়ে বিতর্ক রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ