বড় বাজেট, সাবমেরিন ক্যাবল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আলোচিত খবর
বড় বাজেট, সাবমেরিন ক্যাবল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (১ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

আসছে বড় বাজেট, ঋণ আর করের বোঝা সাধারণ মানুষকে কতটা ভোগাবে

দেশের অর্থনীতি যখন রাজস্ব ঘাটতি, তহবিল সংকট, উচ্চ ঋণনির্ভরতা এবং মন্থর ব্যবসা-বাণিজ্যের চাপে টালমাটাল, ঠিক সেই সময়ই ইতিহাসের অন্যতম বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেটটি উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মাটির গভীরে পোঁতা সাবমেরিন ক্যাবল এখন দেখা যাচ্ছে

চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে দুটি সাবমেরিন ক্যাবল উন্মুক্ত হয়ে পড়েছে। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়ে উপরিভাগের মাটি সরে যাওয়ায় সম্প্রতি সাবমেরিন ক্যাবল দুটি উন্মুক্ত হয়ে যায়। এতে সাবমেরিন ক্যাবল দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পেশায় করপোরেট, নেশায় ফিল্মমেকার, মুক্তি পেল তাদের স্বল্পদৈর্ঘ্য ১০ চলচ্চিত্র

একদল তরুণ নির্মাতার উদ্যোগে গড়ে ওঠা ইউটিউব প্ল্যাটফর্ম ফ্রেন্ডলি নেবারহুড ফিল্মমেকার্স (এফএনএফ)-এ একসাথে মুক্তি পেয়েছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। করপোরেট চাকরির ব্যস্ততার মাঝেও সিনেমা বানানোর স্বপ্নকে ধরে রেখে এই প্ল্যাটফর্ম গড়ে তোলেন একদল তরুণ নির্মাতা। স্বল্প বাজেট ও সীমিত পরিসরে নির্মিত এসব চলচ্চিত্র গত বছর ৩০ মে এক বিশেষ প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল, যা দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই প্রথম হাইতিয়ানরা ব্রাজিলকে সমর্থন করবে না!

কয়েক দশক ধরে ব্রাজিলের সমর্থনে প্রতিটি বিশ্বকাপে টেলিভিশন এবং রেডিওর সামনে জড়ো হয়েছেন হাইতির ফুটবল ভক্তরা। সেলেসাওদের দিয়েছেন আকুণ্ঠ সমর্থন। কিন্তু এই বছর তেমনটা হচ্ছে না।

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।