গোয়ালন্দে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
গোয়ালন্দে প্রবাসী স্বামীর অভিমানে স্ত্রীর আত্মহত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোমেনা খাতুন (২০) ওই গ্রামের সালাম খানের মেয়ে এবং সৌদি প্রবাসী মো. মামুন শেখের স্ত্রী।

ঘটনার বিবরণ

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ মোমেনা খাতুন স্বামীর সঙ্গে অভিমান করে প্রায় এক সপ্তাহ আগে বাবার বাড়িতে চলে আসেন। এরপর স্বামীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। সর্বশেষ ঘটনার দিন রাতে মোবাইল বার্তার মাধ্যমে তাদের মধ্যে কথোপকথন ও মনোমালিন্য হয়। এরপর যে কোনো সময় তিনি বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনা আবিষ্কার

ভোর আনুমানিক ৪টার দিকে মৃতের ছোট ছেলে কান্নাকাটি করলে পাশের ঘরে থাকা বড় ভাইয়ের স্ত্রী বিষয়টি টের পান। পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের ডেকে এনে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের আড়ার সঙ্গে মোমেনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে নিচে নামিয়ে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. ফারুক হোসেন ঘটনাস্থলে এসে লাশ হেফাজতে নেন। তিনি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ