টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরের টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা কারা

আটক ব্যক্তিরা হলেন- নরসিংদীর মাধবদী উপজেলার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং একই জেলার রায়পুরা উপজেলায় মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)। তারা বর্তমানে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার বাবর গাজীর বাসা ভাড়া নিয়ে থাকতেন।

অভিযানের বিবরণ

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা উদ্ধারের জন্য আউচপাড়া এলাকার ওই বাড়ির নিচতলায় অভিযান চালায় পুলিশ। ওই বাড়ির একটি কক্ষে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পাশাপাশি তল্লাশি করে নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আনোয়ার ও শাওনকে আটক করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জিজ্ঞাসাবাদ ও মামলা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। উদ্ধারকৃত ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার জন্য ওই বাড়িতে রেখেছিল তারা। টাকাগুলো ইয়াবা বিক্রির বলে আমাদের ধারণা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ