প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১
প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণা, গ্রেফতার

রাজধানীর শাহবাগ থানা এলাকায় প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির পরিচয়

গ্রেফতার ব্যক্তির নাম মো. এরশাদ আকন্দ (৩৮)। তিনি টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৮ জুন) ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণ

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী। তিনি শাহবাগ থানা পুলিশের বরাত দিয়ে জানান, গত ৪ মে বিকালে শাহবাগ এলাকার একটি হোটেলের নিচতলায় বসে এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দেন। তিনি মামলার বাদিকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা নেন। কিন্তু পরে চাকরি দিতে ব্যর্থ হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার অভিযান

এরপর গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এরশাদ আকন্দকে গ্রেফতার করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ