দুই পৃথক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড ৪১% বৃদ্ধি পেয়েছে। এদিকে ‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক খবর
বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে বলে দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূত দাবি করেছেন। ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান। ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। রাশিয়া থেকে অত্যাধুনিক ২০ হেলিকপ্টার কিনছে ইরান। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির প্রাণ গেছে।
দেশীয় খবর
মীরসরাইয়ে পাহাড় কাটার সময় মাটি ধসে এক কিশোরের মৃত্যু হয়েছে। বাজারে আগুনে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।



