ফকিরহাটে কৃষক দল নেতা খুন, বিএনপি নেতা আহত
ফকিরহাটে কৃষক দল নেতা খুন, বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। এ সময় বিএনপির আরেক নেতাও আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বাদল মোড়ল। তিনি সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি। আহত আবদুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

হামলার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল মোড়ল ও আবদুল্লাহ মোড়ল মোটরসাইকেলে করে বারুইপাড়া থেকে ফকিরহাটে যাচ্ছিলেন। পথে রাত আনুমানিক ১১টার দিকে ফকিরহাটের নিয়তির মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। তারা এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

উদ্ধার ও চিকিৎসা

স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত আবদুল্লাহ মোড়লকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের দুজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহত আবদুল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাদল মোড়লের মরদেহ হাসপাতালে রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ