চাঁদপুরে ছাত্রদল নেতা সুমন পাটোয়ারী বহিষ্কার
ছাত্রদল নেতা সুমন পাটোয়ারী বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে চাঁদপুরের মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম ইসমাইল পাটোয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের কারণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সুমন পাটোয়ারী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের দলীয় সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

হত্যা মামলায় গ্রেফতার

সোমবার সম্পত্তিগত বিরোধের জেরে মান্নান পাটোয়ারীকে (৬৫) হত্যা মামলার প্রধান আসামি করা হয় সুমন পাটোয়ারীকে। পরে আত্মগোপনে থাকা সুমন পাটোয়ারীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ