ময়মনসিংহে বিএনপির শ্রমিক সমাবেশে জামায়াতের সমালোচনা
ময়মনসিংহে বিএনপির শ্রমিক সমাবেশে জামায়াতের সমালোচনা

ময়মনসিংহে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ বলেছেন, একাত্তরের কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়াই প্রমাণ করে আগের ও পরের জামায়াত এক ও অভিন্ন। শুক্রবার বিকেলে নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব ও সঞ্চালনা

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সাইদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ, যিনি একইসঙ্গে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক।

সরকারের উন্নয়ন ও শ্রমিকবান্ধব নীতি

সমাবেশে সৈয়দ এমরান সালেহ বলেন, জনগণের ভোটে প্রতিষ্ঠিত বিএনপি সরকার নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনকল্যাণে একে একে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচির সুফল শ্রমজীবী মানুষও পাচ্ছে এবং ভবিষ্যতে আরও ব্যাপকভাবে পাবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিলকারখানা আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বহুমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি সরকার ভুলে যায়নি। অর্থনীতির ওপর চাপ থাকা সত্ত্বেও সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। কাজের নিশ্চয়তা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ

সৈয়দ এমরান সালেহ আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। শ্রমিকের ঘামেই দেশের উৎপাদন বৃদ্ধি পায়, অর্থনীতির চাকা সচল থাকে। তাই শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। শ্রমিকের মুখে হাসি ফোটাতে পারলেই দেশের উন্নয়ন টেকসই হবে। সে লক্ষ্যেই সরকার শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়ন করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য বক্তা ও সংবর্ধনা

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে কারাগারে আটক থাকা শ্রমিক দলের নেতা–কর্মীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। সমাবেশে বিপুলসংখ্যক শ্রমিক, নেতা–কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।