মেঘনায় দেলোয়ার হত্যা মামলায় ২৩ আসামি, প্রধান নাছির মেম্বার
মেঘনায় দেলোয়ার হত্যা মামলায় ২৩ আসামি, প্রধান নাছির

কুমিল্লার মেঘনা উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেলোয়ার মৃধা (৩৫) হত্যার ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল বাতেন মৃধা বাদি হয়ে ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর মধ্যে ১৫ জনের নাম উল্লেখ এবং আরো ৮ জনকে অজ্ঞাত রেখে মামলা করা হয়েছে।

মামলার প্রধান আসামি যুবলীগ নেতা

উক্ত মামলায় চন্দনপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. নাছির উদ্দিন মেম্বারকে প্রধান আসামি করা হয়েছে। নিহতের বড় ভাই উপজেলার চালিভাংগা ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম।

বাদির বক্তব্য

মামলার বাদি আব্দুল বাতেন মৃধা বলেন, চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে তার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করে ইউপি সদস্য নাছির উদ্দীন। তিনি জমির মাঝখান দিয়ে না নিয়ে এক পাশ দিয়ে নেওয়ার জন্য বললে নাছির ক্ষিপ্ত হয়। তারই জেরে ৯ মে (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে তার ছোট ভাই দেলোয়ার পুরান বাড়ি থেকে নতুন বাড়ি আসার পথে আগে থেকে ওতপেতে থাকা নাছির মেম্বার ও তার শ্যালক হালিমসহ তাদের সহযোগিরা মিলে পরিকল্পিতভাবে তার ভাইকে কুপিয়ে হত্যা করে। তিনি তার ভাই হত্যার বিচার চান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসামিদের অবস্থান

মামলার প্রধান আসামি নাছির মেম্বারের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মেঘনা থানার ভারপ্রাপ্ত ওসি শহিদুল ইসলাম বলেন, দেলোয়ার হত্যার ঘটনায় তারই বড় ভাই আব্দুল বাতেন মৃধা বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে আরো ৭/৮ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা করেছেন। তারা আসামি ধরার জন্য একাধিক টিম মাঠে কাজ করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার প্রেক্ষাপট

প্রসঙ্গত, ৯ মে রাত আনুমানিক বারোটায় মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে গ্রামীণ রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চালিভাংগা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মতিন মৃধা এবং চন্দনপুর ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাছির উদ্দীন গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে দেলোয়ারকে কুপিয়ে হত্যা করে যুবলীগ নেতা নাছির। এসময় নাছির উদ্দীন, হালিম, আব্দুল আজিজ ও মো. কামাল উদ্দিন গুরুতর আহত হয়েছেন।