সালথায় যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সালথায় যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. খায়রুজ্জামান বাবু মোল্যাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবলীগ নেতার পরিচয়

গ্রেফতার খায়রুজ্জামান সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে।

পুলিশের বক্তব্য

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. বাবলুর রহমান খান বলেন, বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার বিকালে অভিযান চালিয়ে নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ