প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরে সাবেক এমপি খালেদা রাব্বানীর সঙ্গে সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরে খালেদা রাব্বানীর সঙ্গে সাক্ষাৎ

মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড বিতরণ’ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত প্রবীণ এই নেত্রীর বাসভবনে যান।

সাক্ষাৎকালে খালেদা রাব্বানী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং পুরোনো ছবি দেখান। এই আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রী খালেদা রাব্বানীর সঙ্গে বেশ কিছু সময় কাটান। তিনি এই প্রবীণ নেত্রীর চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খালেদা রাব্বানী বিএনপির রাজনীতিতে একজন অত্যন্ত ত্যাগী ও প্রবীণ ব্যক্তিত্ব। তিনি কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি একাধিক মেয়াদে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন (২য়, ৫ম, ৬ষ্ঠ সংসদে আসন-২৫ এবং ৮ম সংসদে আসন-১০)।

প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহিদুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ