পূর্ব লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ
পূর্ব লন্ডনে হাসনাতের সভায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ

পূর্ব লন্ডনে এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পূর্বনির্ধারিত একটি সভাকে কেন্দ্র করে সোমবার পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সভাকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা–কর্মী–সমর্থকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে এনসিপির সমর্থক–কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে প্রায় তিন ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় হাসনাত অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তায় স্থান ত্যাগ করেন। বিক্ষোভ–উত্তেজনার প্রেক্ষাপটে পুলিশ অন্তত তিনজনকে আটক করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ