স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব কে পাচ্ছেন? আলোচনায় যারা আছেন
স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব কে পাচ্ছেন? আলোচনায় যারা আছেন

সাংগঠনিক স্থবিরতা কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মাসদুয়েকের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গসংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হতে পারে।

বর্তমান কমিটির অবস্থা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি ঘোষিত হয়েছিল ২০২২ সালে। তখন ঘোষিত পাঁচ সদস্যের আংশিক কমিটিই এখনও বিদ্যমান। সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান উভয়ই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর থেকে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

মেয়াদ শেষ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ সাধারণত তিন বছর। বর্তমান কমিটির মেয়াদ গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়ে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলোচিত নামগুলো

আসন্ন কমিটির শীর্ষ দুই পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, আব্দুর রহিম হাওলাদার সেতু ও সাবেক যুগ্ম সম্পাদক সাদরেজ জামান।

এছাড়া কাজী আব্দুল্লাহ আল মামুন, এম জি মাসুম রাসেল, নজরুল ইসলাম নোমান, শেখ ফরিদ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নামও আলোচনায় রয়েছে।

প্রাথমিক আলোচনায় যারা

আলোচনার প্রথমদিকে রয়েছেন রবিন, নাজমুল, তুহিন, কাজী মোখতার ও জুয়েল। তবে জুয়েলের নাম যুবদলেও আলোচনায় রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ