বিজেপির জয়ের পর বাংলায় প্রথম মন্ত্রিসভার সিদ্ধান্তের আভাস মোদির
বিজেপির জয়ের পর বাংলায় প্রথম মন্ত্রিসভার সিদ্ধান্তের আভাস

বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর প্রথম মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে আভাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজয় সম্ভাষণের মঞ্চ থেকে তিনি ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিতও দেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলা এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষণ

মোদি বলেন, আজ থেকে বাংলার ভবিষ্যতের এমন এক যাত্রা শুরু হচ্ছে যেখানে বিকাশ, অটুট বিশ্বাস এবং নতুন উদ্যম হাত ধরাধরি করে চলবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিজেপি দিন-রাত এক করে কাজ করবে। প্রতিশ্রুতি অনুযায়ী, বাংলায় মহিলারা সুরক্ষা পাবেন এবং যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবেন।

প্রথম মন্ত্রিসভার বৈঠক

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ‘আয়ুষ্মান ভারত’ যোজনাকে সবুজ সংকেত দেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শপথগ্রহণের সম্ভাব্য তারিখ

শপথগ্রহণের সম্ভাব্য তারিখ নিয়ে ইঙ্গিত দিয়ে মোদি বলেন, আমরা আজ গুরুদেব ঠাকুরকেও স্মরণ করছি। ২৫শে বৈশাখ, ৯ মে খুব বেশি দূরে নয়। সেদিনই রবি ঠাকুরের মতাদর্শে চলার নতুন এক সূত্রের সূচনা হবে।

শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন

শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভাজপার কার্যকর্তা হিসেবে আমার মনে বারবার একটাই কথা ঘুরে ফিরে আসছে— আজ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মা কত শান্তি পাচ্ছে। বাংলার ভাগ্যে আজ থেকে নতুন অধ্যায় যুক্ত হলো।

তিনি দাবি করেন, বাংলা এখন ভয়মুক্ত এবং উন্নয়নের পথে পা বাড়াল। বাংলায় পরিবর্তন নিশ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ