টঙ্গীবাড়ীতে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টঙ্গীবাড়ীতে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডসংবলিত লিফলেট বিতরণের অভিযোগে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ মে) রাতে উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. এরশাদ হোসাইন বেপারী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এরশাদ ওই গ্রামের আবেদ আলী বেপারীর ছেলে এবং ডেনমার্ক আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনি ও রোববার শিমুলিয়া ইউনিয়নের ঢালীবাড়ী এলাকায় আওয়ামী যুবলীগের পক্ষ থেকে তিনি লিফলেট বিতরণ করছিলেন। বিষয়টি জানতে পেরে টঙ্গীবাড়ী থানা পুলিশ রোববার রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মো. মনিরুল হক ডাবলু জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ