একদিনে ছাত্রদলের ২৯ ইউনিটের কমিটি অনুমোদন
একদিনে ছাত্রদলের ২৯ ইউনিটের কমিটি অনুমোদন

একদিনে দেশের সাতটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ২৯টি কলেজ, মেডিক্যাল কলেজ, জেলা ও মহানগর কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে কিছু কমিটি নতুনভাবে দেওয়া হয়েছে। আর বাকি কমিটিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কমিটি

শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সই করা আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন করা হয়। সাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আংশিক পূর্ণাঙ্গ কমিটি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আংশিক কমিটি, পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক পূর্ণাঙ্গ কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্ধিত কমিটি দেওয়া হয়েছে।

মহানগর ও জেলা কমিটি

নয়টি মহানগরের মধ্যে ঢাকা মহানগর উত্তর, পশ্চিম, দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, জামালপুর মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। পাঁচ জেলার মধ্যে নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কলেজ ও মেডিক্যাল কলেজ কমিটি

পাঁচ কলেজের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা কলেজে বর্ধিত কমিটি, আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি, নারায়ণগঞ্জ হাজী মিছির আলী ডিগ্রি কলেজে আংশিক কমিটি এবং নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। তিনটি মেডিক্যাল কলেজের মধ্যে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিক্যাল কলেজে আংশিক কমিটি অনুমোদিত হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ