বিয়েবাড়িতে খাবার দেরি: বর-কনেপক্ষের সংঘর্ষে আহত ১৫
বিয়েবাড়িতে খাবার দেরি: বর-কনেপক্ষের সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিয়েবাড়ির খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ আসার পর খাবার সংকট দেখা দেয়। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন, বরপক্ষ বেশি লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট হয়েছে। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি শুরু হয়।

আহত ও হামলার বিবরণ

মারামারিতে নারী শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের চেয়ার, বাঁশ ও কাঁচের প্লেট দিয়ে আঘাত করা হয় বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা

এই বিষয়ে আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ