আসিফকে কটাক্ষ করে নীলার ফেসবুক পোস্ট
আসিফকে কটাক্ষ করে নীলার ফেসবুক পোস্ট

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটাক্ষ করে পোস্ট দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল। শুক্রবার (১ মে) বিকালে নিজের ফেসবুক আইডিতে আসিফ মাহমুদকে সরাসরি কটাক্ষ করে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে নীলা লেখেন, ‘জামায়াত-শিবির ব্যবহার করল ইউনূসের সরকারে রেখে, এরপর এমপি প্রার্থীও হতে দিল না। এখন মেয়রও হতে দেবে না। আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার!’ রাজনৈতিক পটপরিবর্তনের পর আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। তবে সম্প্রতি বিভিন্ন নির্বাচনে প্রার্থিতা ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে দলের ভেতরে-বাইরে নানা আলোচনা চলছে। এরই মধ্যে নীলা ইসরাফিলের এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, নীলা ইসরাফিল আগে এনসিপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে তিনি দলটির সাবেক নেত্রী হিসেবে পরিচিত। তার এই পোস্টের বিষয়ে আসিফ মাহমুদ বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পোস্ট দলের অভ্যন্তরীণ কোন্দল ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ইঙ্গিত বহন করে। এনসিপির ভেতরে সম্প্রতি প্রার্থী বাছাই ও জোটগত সমীকরণ নিয়ে মতভেদ দেখা দিয়েছে, যা নীলার মন্তব্যে প্রকাশ পেয়েছে। দলটির সমর্থকদের মধ্যে এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ