পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান
পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরই বন্ধ কল-কারখানা চালু করার নির্দেশনা দিয়েছে। পর্যায়ক্রমে সবগুলো চালু করা হবে যাতে শ্রমিকরা কাজ করতে পারে। তিনি বলেন, শ্রমিকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে।

শ্রমিক সমাবেশে বক্তব্য

শুক্রবার (১ মে) বিকালে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেন।

শ্রমিক ও কৃষকদের জন্য উদ্যোগ

তারেক রহমান আরও বলেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা ১০ হাজার ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে। তিনি বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে এবং তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য খাল খনন শুরু করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কৃষক ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে উপস্থিত নেতারা

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ