সারা দেশে সীমাহীন চাঁদাবাজি চলছে: বিরোধীদলীয় নেতা
সারা দেশে সীমাহীন চাঁদাবাজি চলছে: বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘সারা দেশে সীমাহীন চাঁদাবাজি চলছে। আধিপত্য বিস্তারের অভ্যন্তরীণ কোন্দলে অনেক মানুষ মারা গেছেন। যে সরকারই ক্ষমতায় আসে, তারা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। কিন্তু “আগের চেয়ে ভালো” যে কী, তা বুঝি না। যেসব জায়গায় আইনশৃঙ্খলা নাজুক, সেখানে যেন স্বরাষ্ট্রমন্ত্রী নজর দেন।’

শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান

জামায়াত আমির বলেন, ‘শিক্ষাঙ্গনে আর সন্ত্রাস চাই না। যে দলেরই হোক, কেউ কোপের বা গুলি শিকার না হোক।’ তিনি শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার ওপর জোর দেন।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষা ও স্বাস্থ্য খাত ঠিক করতে হবে। শিক্ষা খাতে গবেষণা থাকতে হবে। কিন্তু গবেষণার নামে যে বরাদ্দ দেওয়া হয়, তা ফকিরের ভিক্ষা। তবে কৃষি খাতে গবেষকেরা ভালো করেছেন। তাদের কৃতিত্ব স্বীকার করতে হবে। আগামী বাজেটে সর্বাধিক গুরুত্ব যেন শিক্ষা ও স্বাস্থ্যে দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারি চাকরিতে দলীয়করণের অভিযোগ

সরকারি চাকরির বদলি–পদায়নে দলীয়করণের অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মেধাভিত্তিক সমাজ হবে। কিন্তু দল থেকে পদ দেওয়া হচ্ছে।

সরকার ও বিরোধী দলের ঐক্যের উদাহরণ

সরকারি ও বিরোধী দলের ঐক্য কাজ করে বলে দাবি করেন জামায়াত আমির। জ্বালানিসংকটের উদাহরণ দিয়ে জামায়াত আমির বলেছেন, আগে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ছিল। সংসদে আলোচনা এবং কমিটি গঠনের পর সেই লাইন আর নেই। মানে মানুষ আস্থা পাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরা

বিরোধীদলীয় নেতা নিজ নির্বাচনী এলাকা-১৫ আসনের খাল দখল, ভাঙাচোরা সড়ক, বর্জ্য ব্যবস্থাপনার বেহাল অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে সমাধান চান। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।