ধানমন্ডি এলাকায় মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতা-কর্মী আটক
ধানমন্ডিতে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ ও যুবলীগের ২৩ নেতা-কর্মী আটক

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।

অভিযানের বিবরণ

জিসানুল হক বলেন, ধানমন্ডি ৩২ নম্বর, ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সোবহানবাগ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতা–কর্মীরা আছেন।

পুলিশের বক্তব্য

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা বড় ধরনের ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে এলাকায় টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মিছিলের মাধ্যমে আজ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনাও ছিল বলে জানিয়েছেন জিসানুল হক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। রাজনীতি থেকে আরও পড়ুন: গ্রেপ্তার, মিছিল, যুবলীগ, রাজধানী, আওয়ামী লীগ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ