বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: প্রধানমন্ত্রী তারেক রহমান
বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন। শনিবার (১৬ মে) বিকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এই আহ্বান জানান।

বিএনপির রাজনীতি: উন্নয়নের প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি করে। বিএনপির রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন মিল কারখানা তৈরি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা এবং নিরাপত্তা নিশ্চিত করা।

বিভ্রান্তি ও অরাজকতা প্রতিহত করার আহ্বান

উপস্থিত জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায় বা অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা কেউ বসে থাকবো না। শক্ত হাতে প্রতিহত করবো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানে চাঁদপুরসহ আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ১০ জন নারী- হাসিনা খাতুন, সোহাগী আখতার, ফাতেমা খাতুন, আমেনা খাতুন, মোসেদা বেগম, মনোয়ারা বেগম, মাহমুদা খাতুন, রুমা আখতার, নাজমা বেগম এবং তাসলিমার হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর ল্যাপটপের বাটন টিপে চাঁদপুরসহ ২০টি জেলার ১৫ হাজার সুবিধাভোগী নারীর প্রত্যেকের কাছে নগদ আড়াই হাজার টাকা পৌঁছে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দেশ গড়ার প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির প্রতিটি কর্মসূচি খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটিয়ে দেশের মানুষ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। এখন মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন সময় কাজ করার, দেশ গড়ার। আসুন দেশ গড়ার কাজে নেমে পড়ি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যাতে দেশ গড়ার পথে কেউ বাধাগ্রস্ত না করতে পারে। সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আসুন আমরা এই শর্তে প্রতিজ্ঞাবদ্ধ হই: করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

চাঁদপুরের উন্নয়ন দাবি

এ সময় চাঁদপুরে ইপিজেড স্থাপন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন দাবির পক্ষে প্রধানমন্ত্রী ইতিবাচক সমর্থনের কথা জানান।

স্থিতিশীলতার আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্ক সৃষ্টি করছে। তিনি পরিষ্কারভাবে বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, মানুষ তার পক্ষে রায় দিয়েছে। তাই আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছি। পর্যায়ক্রমে প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ

ফ্যামিলি কার্ডের এই অনুষ্ঠানে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদ বেগম হীরা, চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক সলিম উল্যা সেলিম এবং সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ বক্তব্য রাখেন। ফ্যামিলি কার্ড পাওয়া রুমা আখতার ও মনোয়ারা বেগম প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে বক্তব্য রাখেন। এছাড়া কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী) সহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।