জামায়াত অমানুষের দল: বিএনপি নেতা রাশেদ খাঁনের কড়া সমালোচনা
জামায়াত অমানুষের দল: বিএনপি নেতা রাশেদ খাঁনের কড়া সমালোচনা

বিএনপি নেতা রাশেদ খাঁন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একহাত নিয়ে বলেছেন, জামায়াতে ইসলামী একটি ‘অমানুষের দল’। শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

জামায়াতের আমিরের বক্তব্যের জবাব

রাশেদ খাঁন লেখেন, ‘আজকে জামায়াতের আমিরের বক্তব্য শুনে মনে হলো আমি গতকাল ঠিকই বলেছিলাম, জামায়াতে ইসলামী একটা অমানুষের দল! শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া সঙ্গে রেখে মানুষ করতে চেয়েছিলেন! কিন্তু এরা অমানুষই রয়ে গেছে!’

চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে

তিনি আরও লেখেন, ‘এটার একটি প্রমাণ হলো, আজকে জামায়াতের আমির বললেন- আগে ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজ দল! মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ! আচ্ছা বলেন তো একটা দলের সবাই চাঁদাবাজ হতে পারে? সাদা দাঁড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে যারা মিথ্যা বলে, তাদেরকে আমি মানুষ নয়, অমানুষই মনে করি। এই দলটার আগা থেকে গোড়া, অমানুষে ভরা! একটা ইসলামী দল যদি এমন মিথ্যাচার করে ক্ষমতায় আসতে চায়, তবে তাদের জবাব ভালোভাবে দেওয়ার সুযোগ নেই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্নীতি ও চাঁদাবাজি প্রসঙ্গ

রাশেদ লেখেন, ‘দুর্নীতি, চাঁদাবাজি একটি সর্বজনীন সমস্যা। এই সমস্যা দলের কতিপয় ব্যক্তি যেমন করে, দল না করা সন্ত্রাসীরাও করে। দেখেন নাই, গণঅভ্যুত্থানের নায়ক হান্নান মাসুদ পর্যন্ত চাঁদাবাজদের ছাড়াতে থানা পর্যন্ত চলে যায়! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতার বিরুদ্ধে তো এমন অভিযোগ, এসব অভিযোগে কেউ কেউ গ্রেফতারও হয়েছে।’

অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল

পোস্টের শেষে রাশেদ খাঁন লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে লুটপাটের মহা উৎসবে মেতেছিল সরকার ঘনিষ্ঠ দল ও ব্যক্তিরা! জামায়াতে ইসলামী যদি ফেরেস্তাদের দল হয়ে থাকে, তবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের বিচার বিভাগীয় তদন্ত কেন চায় না? তদন্ত হলে কি লুটপাটের খাতায় তাদের নামও আসতে পারে, এজন্য চুপচাপ?’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ