বনানীতে ছাত্রলীগের পোস্টারসহ গ্রেফতার ১
বনানীতে ছাত্রলীগের পোস্টারসহ গ্রেফতার ১

রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোরে অভিযান

শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ঢাকা-ময়মনসিংহ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন বনানী থানার বরাত দিয়ে বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ রোডের নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে বিশেষ অভিযান পরিচালনা করে বনানী থানার একটি টিম। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ আশিককে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তথ্য

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার যুবক ও তার সহযোগীরা আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ওই এলাকাসহ আশপাশে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ