প্রধানমন্ত্রীকে সড়কে দাঁড়িয়ে অভ্যর্থনা প্রতিমন্ত্রী ইশরাকের
প্রধানমন্ত্রীকে সড়কে অভ্যর্থনা প্রতিমন্ত্রী ইশরাকের

চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সড়কে দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। শনিবার (১৬ মে) রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলিতে তিনি তাঁর নির্বাচনি এলাকার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের পক্ষে প্রধানমন্ত্রীকে এ অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীর পথসভা ও খাল পুনঃখনন উদ্বোধন

এ সময় প্রতিমন্ত্রী ইশরাককে সক্রিয়ভাবে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা খালি করে দিতে দেখা যায়। পথিমধ্যে কুমিল্লার বরুড়া উপজেলায় একটি পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখনন উদ্বোধন ও সমাবেশে অংশ নেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ