কেরানীগঞ্জে মোটরসাইকেল ছিনতাই প্রতিরোধে যুবক খুন
কেরানীগঞ্জে ছিনতাই প্রতিরোধে যুবক খুন

ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ে বাধা দেওয়ায় তরিকুল ইসলাম (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি লুট করে নিয়ে যায় তারা।

তরিকুল ইসলাম রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা কলিমুল্লাহ বাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাসুদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এক নারীকে নিয়ে মোটরসাইকেলে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আবদুল্লাহপুর বাজার ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন তরিকুল। এ সময় একদল ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তরিকুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এতে তিনি সড়কের ওপর লুটিয়ে পড়েন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একপর্যায়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পথচারী ও স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তরিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন: নিহত, ঢাকা, কেরানীগঞ্জ, অপরাধ, ঢাকা বিভাগ, ছুরিকাঘাত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ