বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার
শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফাঁকা বাড়িতে টেলিভিশন মেরামত করতে এসে ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মৃদুল হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের পরিচয়

গ্রেফতার মৃদুল হাসান (২৫) বন্দর থানার শাহীমসজিদ বউবাজার এলাকার রবিউল হাসানের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছিলেন। পেশায় তিনি টেলিভিশন মেকানিক।

ঘটনার বিবরণ

এর আগে সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৭টায় বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর মা জানান, তাদের টেলিভিশন নষ্ট হলে তারা মৃদুলকে ঠিক করে দেওয়ার জন্য বলেন। মৃদুল সোমবার রাতে টিভি ঠিক করার জন্য তাদের বাসায় যায়। এ সময় ৯ বছরের শিশু ছাড়া কেউ বাসায় ছিল না। মেয়েকে একা পেয়ে মৃদুল তার স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেফতার

এ ব্যাপারে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার (২৬ জুন) সকালে মৃদুল হাসানের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেন। পুলিশ তাকে গ্রেফতার করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ