কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

কুমিল্লার হোমনায় বড় বোনের জানাজা শেষে বাড়ি ফেরার পথে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে রূপ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোনসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের বিএডিসি হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— হনুফা বেগম (৪২), তার স্বামী বাবুল মিয়া (৪৮), উভয়ের বাড়ি বাঙ্গরা বাজার এলাকার দীঘলদি গ্রামে। এছাড়া আহত হয়েছেন অটোরিকশাচালক তানভির, তিনি হোমনা চৌরাস্তা এলাকার বাসিন্দা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় তাদের বড় বোনের জানাজা শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে হোমনা চৌরাস্তা থেকে গৌরীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হনুফা বেগমকে প্রাথমিক উন্নত চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন।

হোমনা থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ