নওগাঁর আত্রাই উপজেলায় শাহাগোলা রেলস্টেশন এলাকা থেকে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শিমুলিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম নেয়ামুল বশির (৪৮)। তিনি বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক এবং জেলা শহরের চক্রমঞ্চ মোহল্লার বাসিন্দা।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
নিহতের ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।



