নারায়ণগঞ্জে স্ত্রীকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
নারায়ণগঞ্জে স্ত্রীকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রীকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জনি শীলের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বন্দরের ঝাউতলা ইব্রাহীম মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ রাত সাড়ে ৭টার দিকে নিহত সাথীর (৩৮) লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত জনি শীল পলাতক রয়েছেন।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, বন্দরের কলাবাগ ঝাউতলা সরদার বাড়ি এলাকার ইব্রাহীম মিয়ার বাড়িতে প্রায় চার বছর ধরে ভাড়ায় বসবাস করছিলেন সাথী ও জনি। জনি স্থানীয় বাজারে একটি সেলুন পরিচালনা করতেন। এলাকার অন্য ভাড়াটিয়ারা জানান, তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সন্ধ্যায় ঘরের দরজার পাশে রক্ত দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে সাথীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশের বক্তব্য

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, সন্ধ্যায় খবর পেয়ে এসআই লুৎফর রহমান ঘটনাস্থলে যান। তিনি লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুর দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, জনিকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ