যশোরে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা হাসান আলী গ্রেপ্তার
বীর মুক্তিযোদ্ধা হাসান আলী গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাসান আলীকে (৭৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার মালঞ্চি গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

হাসান আলীর পরিচয় ও দলীয় পদ

হাসান আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাঘারপাড়া উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সর্বশেষ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন। যশোর জেলা কমিটি ওই কমিটির অনুমোদন দিলেও কেন্দ্রীয় কমিটি তা স্থগিত করে। এ ছাড়া তিনি বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।

গ্রেপ্তারের বিবরণ

পুলিশ জানায়, হাসান আলী বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। নাশকতার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসান আলীর বড় ছেলে এনামুল কবির বলেন, ‘গতকাল দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে পুলিশ আমাদের উপজেলার মালঞ্চি গ্রামের বাড়িতে যায়। এরপর পুলিশ ঘরের কলাপসিবল গেট ধরে ঝাঁকাঝাঁকি করতে থাকে। পরে আব্বা ঘরের দরজা ও কলাপসিবল গেট খুলে বাইরে আসেন। রাত দুইটার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আমার আব্বা বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সর্বশেষ ঘোষিত বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। যশোর জেলা কমিটি বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের ওই কমিটির অনুমোদন দিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় কমিটি তা স্থগিত করে। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম বলেন, হাসান আলী বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। গতকাল রাতে বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে। একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তবে ওই মামলার এজাহারে হাসান আলীর নাম ছিল না।