ভোলায় চাঁদা না পেয়ে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেফতার ৪
ভোলায় চাঁদা না পেয়ে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেফতার ৪

ভোলায় চাঁদা না পেয়ে এক পুরুষ ও নারীকে জনসম্মুখে জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। হেনস্তার শিকার মাহে আলম মাঝি ও নারী তাসনুর বেগম তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় মো. সজিব ভুক্তভোগী মাহে আলম মাঝির কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। তবে মাহে আলম টাকা দিতে অস্বীকৃতি জানালে সজিব ও তার বাহিনী তার ওপর ক্ষিপ্ত হয় এবং হুমকি দেয়। এর জেরে সজিব অনৈতিক কার্যকলাপের অপবাদ দিয়ে মাহে আলমকে হেনস্তা করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার দিন

জানা যায়, সোমবার সকালে মাহে আলম স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে গেলে ওই সময় স্থানীয় তাসনুর বেগম নামে এক নারী ওই বাড়িতে যান। এ সময় সজিবের নেতৃত্বে তার ভাই রাকিবসহ কয়েকজন ওই নারী এবং মাহে আলমকে টেনে হিঁচড়ে মারতে মারতে আনন্দ বাজারে নিয়ে আসে। সেখানে তারা অনৈতিক কার্যকলাপের অপবাদ দিয়ে মাহে আলম ও তাসনুর বেগমের গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করে।

মামলা ও গ্রেফতার

এ ঘটনায় মঙ্গলবার মাহে আলম মাঝি মামলা করেছেন। ওসি মো. মিজানুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ