উত্তরায় ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
উত্তরায় ফুটপাত দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

রাজধানীর উত্তরায় ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিবরণ

জানা যায়, সম্প্রতি উত্তরা ৩ নম্বর সেক্টরে ২নং সড়কের (আজমপুর আমির কমপ্লেক্সের পেছনের রোড) ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে ফুটপাত দখল করে গড়ে উঠা বিভিন্ন ভ্যান ও দোকানপাট ভেঙে দেওয়া হয়। কিন্তু একই ফুটপাত ঘিরে ফের দোকানপাট বসানোর চেষ্টা চালিয়ে আসছিল একটি দল। এ নিয়ে স্থানীয় বিএনপির দুপক্ষের মতবিরোধকে কেন্দ্র করেই ককটেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য

স্থানীয় বিএনপি সূত্র জানায়, মূলত ওই সড়কের ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতেই এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এ নিয়ে যে কোনো সময় বড় ধরনের ঘটনাও ঘটতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ খালিদ মনসুর। তিনি যুগান্তরকে বলেন, ফুটপাতে দোকানপাট বসানোকে কেন্দ্র করেই এমন ঘটনার সৃষ্টি। খবর পেয়ে আমরা দুপক্ষকেই নিবৃত্ত করেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ